শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

উজিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

আপডেট: July 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের উজিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার ধামুরা বাজার সার্বজনীন হরি ও দুর্গা মন্দিরের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়। শত শত ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে শোভাযাত্রাটি ধামুরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরাকোঠা রাধাকৃষ্ণ সেবাশ্রমে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাজুড়ে ভক্তরা হরিনাম সংকীর্তন, ধর্মীয় সংগীত ও প্রার্থনায় অংশ নেন। এতে পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রথযাত্রায় উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উজিরপুর উপজেলা কমিটির আহ্বায়ক পলাশ কুণ্ড। এছাড়াও উপস্থিত ছিলেন গোপাল সেন, রাধেশ্যাম কুণ্ডু, অশোক সাহা, গোপাল ঘোষ, বিপুল দাস, রুনুধর বণিকসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও রথযাত্রার আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network