শিরোনাম
ঝালকাঠিতে অবৈধ বাল্কহেড জব্দ, ২ লাখ টাকা জরিমানা বাকেরগঞ্জ পৌরসভা ৬ নং ওয়ার্ডবাসীর দোয়া ও ভালোবাসা প্রত্যাশী কৃষক দল নেতা বশির হাওলাদার খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের কাছ থেকে তিন মাস কিস্তি আদায় নয়, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার! ​আগরপুরে ভাগবত পাঠকের বাড়িতে ডাকাতি: চেতনানাশক দিয়ে লুটপাট, আশঙ্কাজনক ২ এমপির ভিডিও ভাইরাল: সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত একই বিছানায় পড়েছিল স্বামী-স্ত্রীর নিথর মরদেহ সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত টঙ্গীতে ওড়না পেঁচিয়ে স্বামীকে হত্যা, ঘাতক স্ত্রী গ্রেপ্তার

ঝালকাঠিতে অবৈধ বাল্কহেড জব্দ, ২ লাখ টাকা জরিমানা

আপডেট: July 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত ৪টি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।জরিমানাকৃত জাহাজগুলোর মধ্যে হানিফের মালিকানাধীন ২টি, রহিমের ১টি এবং তুহিনের ১টি বাল্কহেড জাহাজ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৪টি অবৈধ বাল্কহেড জাহাজকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network