নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

আপডেট: August 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মা মেডিকেল হলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে বিশ্বাস মেডিকেল হলকে ১ হাজার টাকা এবং শাহ্ আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় লাইভ বেকারিকে ৩ হাজার টাকা এবং রাকিব স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, নাচনমহল বাজারে কয়েকটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network