শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার

আপডেট: August 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দর এলাকায় রাস্তার পাশ থেকে ত্রাণের নয় বস্তা কম্বল উদ্ধার করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) পরিত্যক্ত অবস্থায় কম্বল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।তিনি জানান, দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে কম্বলগুলো উদ্ধার করে। পরে কম্বলগুলো ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।ইউএনও জানান, উদ্ধার করা কম্বল ২০২৩-২৪ অর্থবছরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের লোগোযুক্ত। ৫ আগস্টের আগে হয়তো কেউ এসব কম্বল এনেছিল।

কারা এনেছিল, বিষয়টি তদন্ত করে জানতে হবে। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।স্থানীয়রা জানান, সোমবার দুপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উত্তর পাশে রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় কম্বলগুলো দেখতে পান তারা। টানা বৃষ্টির পানিতে কম্বলগুলোর ক্ষতি হচ্ছে।

তারা আরও জানান, কম্বলগুলো আগে বাজার এলাকার একটি গোডাউনে রাখা ছিল। পরে সেখান থেকে বের করে রাস্তার পাশে রাখা হয়।গোডাউনটির সঙ্গে সংশ্লিষ্ট শাওন সজল বলেন, ঘরটি তার ছোট ভাই আতিকুর রহমানের। তিনি বর্তমানে দুবাইয়ে থাকেন। দীর্ঘদিন পরিত্যক্ত ঘরটিতে স্থানীয় একটি ক্লাব সংস্কারকাজের সময় কম্বলগুলো রাখা হয়েছিল। পরে ঘরটি ভাড়া দেওয়ার কারণে ক্লাবের সদস্যরা কম্বলগুলো বের করে পলিথিন দিয়ে ঢেকে রেখে যান। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, গত বছরের ৫ আগস্টের আগে তৎকালীন আওয়ামী লীগের কয়েকজন নেতার মাধ্যমে সরকারি গুদাম থেকে কম্বলগুলো ওই গোডাউনে রাখা হয়েছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network