দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট: August 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:: মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা, ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইউএনওর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোসা. স্বর্ণা আক্তার, মো. আমিনুল ইসলাম, মো. মাহাবুব খলিফা, আ. রহমান ও মো. নাজেম সরদার। বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ডের তালিকায় প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে বিতর্কিত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্তমান ইউএনওকে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জানান, সম্পূর্ণ নিয়ম মেনেই ফ্যামিলি কার্ডের তালিকা করা হয়েছে। কোনো অনৈতিক সুযোগ না দেওয়ায় একটি পক্ষ ভিত্তিহীন অভিযোগ তুলছে। একই সঙ্গে এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে কাজের চাপে মাঝে মাঝে সেবাপ্রার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হয় বলে উল্লেখ করেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network