কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: August 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় ৯৩ পিস ইয়াবাসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত বিল্লু মহিপুর থানার আলীপুরে মৃত আলী আকবর হাওলাদারের ছেলে। এর আগে সোমবার শেষ বিকেল মহিপুরের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

মহিপুর থানার ওসি মো.শামীম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network