শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট

আপডেট: August 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী মোফাজ্জল হোসেন (৬০) আহত হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) সকাল ১০টায় বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কুন্ডবাড়ী গাজী ফার্নিচারে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলাকারী হোসেন হাওলাদার ও আবুল হাওলাদার রঙ্গশ্রী ইউনিয়নের সভাকাঠী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মোফাজ্জল হোসেন গাজী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখনো কোন ব্যবস্থা নেয়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, শত্রুতার জের ধরে মঙ্গলবার সকাল ১০টায় সন্ত্রাসী হোসেন হাওলাদার অাবুল হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে গাজী ফার্নিচারে অনধিকার প্রবেশ করে মোফাজ্জল হোসেন গাজীর নিকট ৬৫ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর-চালায় এবং তাকে পিটিয়ে গুরুত আহত করে। হামলাকারীরা এ সময় চারটি বক্স খাট মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা, চৌকাঠ ২০ পিস ত্রিশ হাজার টাকা, একটি কাজ চোরাই মেশিন মূল্য ৫০ হাজার টাকা, আসবাবপত্রের জন্য ব্যবহৃত ১ লক্ষ টাকার কাঠসহ মোট ৩ লক্ষ ১০ হাজার টাকার মালামাল লুটপাট করিয়ে নিয়ে যায়। তাহার ডাক চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

এই ঘটনায় ব্যবসায়ী মোফাজ্জল হোসেব গাজী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network