শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট: August 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলপ্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড।রোববার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।এর আগে শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে চরফ্যাশন বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড আউটপোস্ট লালমোহনের একটি দল। এ সময় বাজারের চারটি দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

তিনি জানান, জব্দ করা নিষিদ্ধ পলিথিনের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর, ভোলার কাছে হস্তান্তর করা হয়েছে।পরিবেশ রক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network