আপডেট: August 16, 2026
আপডেট নিউজ:: চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অধীনে চাঁদপুর নৌ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার প্রবাসীরা হলেন- ভোলার লালমোহনের আমেনা বেগম (৩০) ও মুন্সিগঞ্জ সদরের মোসাম্মৎ আছমা (৩৪)।
নৌ পুলিশ জানায়, আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি ও আছমার কাছ থেকে ৩ কেজি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জ নিয়ে যাচ্ছিলেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

