এক ইলিশের দাম ৫ হাজার টাকা
বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটা উপজেলায় দেড় কেজি ওজনের একটি ইলিশ মাছ প্রায় ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে শাম্মি ফিস থেকে মাছটি ক্রয় করেন মো. শিমু নামের এক মৎস্য পাইকার।এর আগে রোববার রাতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পরে মাছটি।বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার মো. শিমু জানান, সকালে বিএফডিসি মৎস্য ঘাটের আড়তদার সাইকুল ইসলামের মেসার্স শাম্মি মৎস্য আড়তে বলেশ্বর নদীর জেলে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন।তিনি ইলিশ মাছটি নিলামে তুললে প্রতি মনের দাম উঠে ১ লাখ ৪০ হাজার টাকা। ওই দামে নিলামের মাধ্যমে ক্রয় করেন এবং অধিক লাভের জন্য গোপালগঞ্জের কাশিয়ানী...