শিরোনাম
পরিচ্ছন্ন বাকেরগঞ্জ গড়তে মাঠে ইউএনও ঝালকাঠিতে নতুন করে ২৬ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় বাকেরগঞ্জের ইউএনও বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা

গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, উন্নত চিকিৎসায় ঢাকায়

আপডেট: August 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের গৌরনদী উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি রিয়াজ মোরশেদ স্বাধীন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতরাতে দুর্ঘটনার পর তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাকের পার্টি বরিশাল বিভাগ, জেলা ও মহানগরের সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান বাচ্চু। তিনি আহত রিয়াজ মোরশেদ স্বাধীনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।রিয়াজ মোরশেদ স্বাধীনের দ্রুত সুস্থতা কামনা করে জাকের পার্টির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।

তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন রিয়াজ মোরশেদ স্বাধীনকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থভাবে সবার মাঝে ফিরিয়ে দেন আমিন।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network