আপডেট: September 12, 2026
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি::
“রাখিব চারিপাশ পরিস্কার”” করিব ডেঙ্গু মশক প্রতিকার” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হল ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার সকাল ৯ টায় বাকেরগঞ্জ পৌরসভা কক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক প্রতিকার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত সকলে ভিডিওর মাধ্যমে ডেঙ্গু সচেতনা বৃদ্ধিতে ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনামুলক বক্তব্য শোনেন।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, রিপোটার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান রোমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।
আলোচনা সভা শেষে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু বিষয়ে গনসচেতনা বাড়ানোর লক্ষে পৌর ভবনের সামনে থেকে একটি র্যালী বের হয়।পরে সকলের অংশগ্রহনে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে থানা ব্রিজ হয়ে বন্দরের পুরাতন লঞ্চঘাট, বাজার রোড ও পুলিশ সুপার মার্কেট এলাকা পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল বলেন, ড্রেন, নালা, রাস্তার পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। আসুন সকলে নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ গড়ে তুলি।

