শিরোনাম

বাকেরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ খন্দকারের বিএনপিতে যোগদান

আপডেট: September 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি::বহুল আলোচিত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফাহাদ খন্দকার বিএনপিতে যোগ দিয়েছেন।রবিবার রাতে রাজধানীর গুলশানে ইউনিমার্ট রেস্টুরেন্ট বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান এমপির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। ব্যবসায়ী ফাহাদ খন্দকারের এ যোগদান বাকেরগঞ্জ বিএনপির হাতকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান নাসিম, বিএনপি নেতা শামীম গাজীসহ অনেকে।

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের কৃতি সন্তান ফাহাদ খন্দকার ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি বিএনপিতে যোগদান করছেন। বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। জাতীয়তাবাদী দল বিএনপি অনেক চড়াই-উতরাই পেরিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করে অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অনেক কীর্তিমান সন্তানদের বিসর্জন দিয়েছে দল ও দেশের জন্য। সেই দলের জন্য মানুষের আগ্রহ ও আকাঙ্ক্ষা, এত জুলম নির্যাতনের পরেও দলটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই দলে যোগদানকারী ফাহাদ খন্দকারের সফলতা কামনা করি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network