শিরোনাম
নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী গৌরনদীতে ১২ লাখ টাকা ও স্বর্ণ চুরির মূল হোতা সিরাজুল ফরিদপুর থেকে গ্রেফতার বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন পিরোজপুরে দুই প্রতিমন্ত্রীর জেলা হাসপাতাল পরিদর্শন যুবলীগ নেতার গোডাউন থেকে ৩৫৫ কেজি সার জব্দ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস বাকেরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ খন্দকারের বিএনপিতে যোগদান বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু

নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

আপডেট: September 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুরে ১২ বছরের নিজের মেয়েকে দীর্ঘ দিন ধরে ধর্ষণের অভিযোগে অটোচালক বাবা অহিদুল মোল্লাকে (৪০) আটক করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এর আগে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটক অহিদুল মোল্লা বাগেরহাটের চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, কয়েক বছর আগে অহিদুলের প্রথম স্ত্রী আত্মহত্যা করার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী বর্তমানে প্রবাসে রয়েছেন। প্রথম স্ত্রীর তিন সন্তানকে নিয়ে তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে আসছিলেন।

ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী জানায়, বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ ৬ মাস ধরে নির্যাতন করে আসছিল। বিষয়টি দাদিকে জানালেও কোনো প্রতিকার পায়নি, উল্টো বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়। কোনো উপায় না পেয়ে সোমবার সকালে মেয়েটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কাছে সব ঘটনা খুলে বলে। পরে অহিদুল বাড়িতে এলে স্থানীয়রা তাকে মারধর করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।খবর পেয়ে নাজিরপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় অহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network