আপডেট: October 3, 2026
গত ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিয়েছিলেন।প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক। তিনি কালের কণ্ঠকে বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কোনো ফটোগ্রাফার ছিলেন না।এ কারণে ছবি পেতে কিছুটা সময় লেগেছে।

