শিরোনাম
কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়ম: গোপন তদন্ত রিপোর্ট, উপযুক্ত গোডাউন ছাড়াই চূড়ান্ত ডিলারশিপ জয় বাংলা স্লোগান আদালত প্রাঙ্গণে, আইনজীবীসহ গ্রেপ্তার ৩ ধর্ষণের অভিযোগে মোংলায় গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জনের কারাদণ্ড, আটক ২২ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিল টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ‘মোর মানিকরে আইনে দেও’, সৌদিতে সন্তান হারিয়ে মায়ের আহাজারি

বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা

আপডেট: October 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের বিশেষ  নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টায় উপজেলা পরিষদ মাঠে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এছাড়া আগামী ৭ নভেম্বর গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত সভায় অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন ইউএনও। তিনি সভায় গ্রাম পুলিশ সদস্যদের নির্ধারিত ও সঠিক পোশাক পরিধান করে শৃঙ্খলাপূর্ণভাবে অংশগ্রহণের নির্দেশনা দেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network