শিরোনাম
কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়ম: গোপন তদন্ত রিপোর্ট, উপযুক্ত গোডাউন ছাড়াই চূড়ান্ত ডিলারশিপ জয় বাংলা স্লোগান আদালত প্রাঙ্গণে, আইনজীবীসহ গ্রেপ্তার ৩ ধর্ষণের অভিযোগে মোংলায় গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জনের কারাদণ্ড, আটক ২২ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিল টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ‘মোর মানিকরে আইনে দেও’, সৌদিতে সন্তান হারিয়ে মায়ের আহাজারি

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

আপডেট: October 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক রয়েছেন।বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়েছিল। সেখানে দীর্ঘ দুই বছর থাকার পর সম্প্রতি পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন।
একারনে আবারও ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর ছুরি দিয়ে নিজের মায়ের ওপর হামলা চালান শোভন। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এসময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে স্বামী সরদার আলীও গুরুতর আহত হন। হামলা চালিয়ে শোভন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি হাসপাতালের মর্গে প্রেরন করেছে । আসামী গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network