পাথরঘাটায় জবাই করা হরিণ উদ্ধার

আপডেট: October 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটার বন মামলা পরিচালক মো. সোহরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা বন সংলগ্ন চরলাঠিমারা ছোটহোর খাল এলাকা থেকে জবাই করা হরিণটিকে জব্দ করা হয়। পরে রাত ১০টায় পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পণির শেখের নির্দেশনায় ওই হরিণটিকে চামড়া খুলে আলামত রেখে মাটি চাপা দেওয়া হয়।

আদালতে বন বিভাগের মামলা পরিচালনাকারী (এফসিসিও) মো. সোহরাফ হোসেন জানান, দুপুরের পরেই বন বিভাগের হরিণঘাটা বিটের সদস্যরা চর লাঠিমারা এলাকায় টহল দিচ্ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ করে ইঞ্জিন চালিত একটি নৌকা এসে কিছু সাদা বস্তা উঠিয়ে দিয়ে আবার চলে যায়।

বন বিভাগের টহল দলের সন্দেহ হলে কাছাকাছি গিয়ে জবাই করা মৃত চিত্রা হরিণ টিকে দেখতে পেয়ে উদ্ধার করে। ততক্ষণে ট্রলারটি নিয়ে অনেক দূরে চলে যায় শিকারীরা।
তিনি আরো জানান, পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মো. পনির শেখ এর নির্দেশক্রমে মৃত চিত্রা হরণের চামড়া সংরক্ষণ করে বাকি অংশ কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।পাথরঘাটার রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান সোহাগ বলেন, ‘আদালত বন বিভাগকে নির্দেশ দিয়েছে অনুসন্ধান করে শিকারিদের বিরুদ্ধে মামলা করার জন্য।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network