আমতলীতে সবুজ ছায়া যুব সংগঠনের উদ্যোগে আখের চারা বিতরণ

আপডেট: October 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু:: তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, কৃষিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সবুজ ছায়া যুব সংগঠন। এ উদ্যোগের অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা মো. ইয়ামিন আহম্মেদকে ২০০টি আখের চারা বিতরণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তরুণদের কৃষিকাজে সম্পৃক্ত করা, উৎপাদনমুখী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং কৃষির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ ছায়া যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. সাবের হোসেন।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ ইসলাম রাব্বি বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হলে তাঁদের হাতে-কলমে কাজ করার সুযোগ তৈরি করতে হবে। কৃষি খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং আত্মকর্মসংস্থানের পথ সুগম করতে সবুজ ছায়া যুব সংগঠন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করবে সংগঠনটি।

উদ্যোক্তা মো. ইয়ামিন আহম্মেদ এ উদ্যোগের জন্য সবুজ ছায়া যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আখের চারা পরিচর্যা ও যথাযথ চাষাবাদের মাধ্যমে একটি সফল কৃষিভিত্তিক উদ্যোগ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করা এবং তাঁদের উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তরুণদের পাশে দাঁড়িয়ে তাঁদের সম্ভাবনাকে কাজে লাগাতে সবুজ ছায়া যুব সংগঠন কাজ করে যাচ্ছে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সংগঠনটির এ উদ্যোগ তরুণদের কৃষিকাজে আগ্রহী করে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network