উজিরপুরে ১১ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

আপডেট: October 31, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না, উজিরপুর:: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ নারীর মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মানবপ্রেমিক প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামের বিশিষ্ট সমাজসেবক খালিদুর রহমান খানের বাড়িতে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। খালিদুর রহমান খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. গফুর উদ্দিন মঞ্জু, মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক আব্দুর রহিম সরদার, মাসুদ হাসান, শিপন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে গুঠিয়া, উজিরপুর, বামরাইল, শিকারপুর ও বাবুগঞ্জসহ বিভিন্ন এলাকার ১১ জন অসচ্ছল নারী—হীরা বেগম, সাথী আক্তার, তুলি বেগম, শারমিন আক্তার, মরিয়ম বেগম, রিনা বেগম, সীমা বেগম, ঝুমুর আক্তার, রিনা আক্তার, নার্গিস বেগম ও সানজিদা বেগমের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এ মানবিক উদ্যোগের জন্য প্রফেসর শফিকুর রহমান, ওয়ান উম্মাহ ফাউন্ডেশন এবং সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান।উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network