আল্লাহ ও নবীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

আপডেট: November 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের কালিহাতীতে মহান আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুজন সাহা (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুজন উপজেলার বল্লা কর্মকার পাড়ার সত্য সাহার ছেলে।বুধবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজাবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার বাসিন্দা সুজন সাহার বিরুদ্ধে সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে বল্লা এলাকার ধর্মভীরু মুসলিম জনতা বিক্ষোভ সমাবেশ করলে কালিহাতী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বল্লা চক পাড়া এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা মজনু মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ রাব্বানী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জের সাটুরিয়ায় তাঁর শ্বশুরবাড়ির এলাকায় অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বোনজামাইয়ের বাড়িতে চলে গেলে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network