উজিরপুরে সড়কের পাশ থেকে সরকারি গাছ কাটার অভিযোগে মামলা

আপডেট: November 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের উজিরপুরে সানুহার-ধামুরা সড়কের পাশ থেকে গাছ কাটার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার উজিরপুর মডেল থানায় মামলাটি করেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায়।মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বর্তমানে সানুহার থেকে ধামুরা সড়কের উন্নয়নকাজ চলছে। গত ২ নভেম্বর বিকেল ৪টার দিকে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি অফিসে ফিরে যান। মঙ্গলবার সকাল ১০টার দিকে আবারও কাজ পরিদর্শনে গিয়ে সড়কের পাশের তিন থেকে চারটি গাছ কাটা অবস্থায় দেখতে পান।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কয়েক দিন আগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সড়কের পাশের সরকারি গাছগুলোতে চিহ্ন দিয়ে যায়। এরপরই গাছ কাটা শুরু হয়।উজিরপুরের বন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গাছগুলো সামাজিক বনায়নের আওতাভুক্ত নয়। তবে তিনি শুনেছেন, সাবেক এক সংসদ সদস্য স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে গাছগুলো রোপণ করেছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। তবে গাছগুলো কারা রোপণ করেছিলেন, তা এখনো শনাক্ত করা যায়নি। সরকারি জমির গাছ কাটার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করা হয়েছে।উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেন, বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network