মাদকের সঙ্গে জড়িতদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক

আপডেট: November 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:: মাদকের বিরুদ্ধে নিজের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় উন্মোচন করে বিচারের আওতায় আনতে হবে।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, সীমান্ত দিয়ে নানা কৌশলে সারা দেশে মাদক ছড়িয়ে পড়ছে। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, মাদকের সহজলভ্যতা ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার এর বিস্তার বাড়াচ্ছে। ছোট কারবারিরা গ্রেপ্তার হলেও মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ, মনোচিকিৎসাবিদ অধ্যাপক ডা. এম এ মোহিত কামালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিতার্কিকেরা বক্তব্য দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network