শিরোনাম
হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১

বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি

আপডেট: November 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বেসরকারি আরিফ মেমোরিয়াল হাসপাতালে শনিবার (৭ নভেম্বর) সন্তান জন্ম দিয়েছেন শান্তা নামের এক গৃহবধূ। তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের কৃষ্ণ কর্মকারের মেয়ে।তবে রবিবার (৮ নভেম্বর) তার জন্ম দেওয়া ওই সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন দুই ব্যক্তি। তারা দুজনেই শান্তার স্বামী পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন বাকেরগঞ্জের বাসিন্দা শুভাস চন্দ্র দাস। অপরজন ঢাকার গাজীপুরের বাসিন্দা এমদাদুল হক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শান্তা নামের ওই নারীকে হাসপাতালে ভর্তি করেন শুভাস। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে সন্তান জন্ম দেওয়ার পরে রবিবার সকালে এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে দাবি করেন, শান্তার সঙ্গে তার বিয়ে হয়েছে এবং নবজাতকের বাবা তিনিই।এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের পর বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন।

বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তারা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন।তবে এমদাদুলের দাবি অস্বীকার করেছেন শান্তা। তার দাবি, এমদাদুলের সঙ্গে তার বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও তিনি নন।চরমোনাই ইউনিয়নের বাসিন্দা সঞ্জীব দাস জানান, এমদাদুলের সঙ্গে বিয়ের পর বাবার বাড়িতে যাতায়াত ছিল শান্তার। পরে ২০২৪ সালে নিজের আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের বিয়ে হয়। শুভাস জানতেন, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়।আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, শান্তার বাবা রবিবার শান্তাকে বাড়ি নিয়ে গিয়েছেন। দুজন ব্যক্তি তার মেয়ের স্বামী দাবি করায় তিনি বিব্রত বোধ করেছেন। আমরাও বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি। তাই আগেই তাকে ছাড়পত্র দিয়ে দিয়েছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network