উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয়

আপডেট: November 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা পরিষদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবিকা জান্নাতুল ফেরদৌস গোলাপ। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নসহ উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ, সুখিনীলগঞ্জ ও রবিপুর বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

গণসংযোগকালে জান্নাতুল ফেরদৌস গোলাপ বলেন, “বাকেরগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা পরিষদ হিসেবে বিনির্মাণে আমি সর্বদা চেষ্টা করব। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং উপজেলার যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে আমার অব্যাহত প্রচেষ্টা থাকবে। অতীতের মতো ভবিষ্যতেও আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”

নিজের রাজনৈতিক পথচলার প্রেরণা হিসেবে স্বামী বিএনপি নেতা অহিদুল ইসলাম নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, গারুড়িয়া ইউনিয়নের কৃতী সন্তান অহিদুল ইসলাম নয়ন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে মানুষের পাশে রয়েছেন। তাঁর আদর্শ ও অনুপ্রেরণাই নিজের রাজনৈতিক পথচলায় সাহস জোগাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এলাকার উন্নয়ন ও মানুষের সেবার লক্ষ্যে বাকেরগঞ্জবাসী দোয়া, ভালোবাসা ও সমর্থন দিলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। জীবনের শেষ দিন পর্যন্ত বাকেরগঞ্জের মানুষের সেবা করে যেতে চান বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গণসংযোগকালে বিএনপি নেতা অহিদুল ইসলাম নয়ন, খয়রাবাদ যুব সংঘের খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network