শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: November 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হারুন-অর-রশিদ জোমাদ্দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের গনি মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হারুন জোমাদ্দারের খোঁজখবর নেন। এসময় হারুন জোমাদ্দার গোলাপের নির্বাচনী পথচলার সফলতা কামনা করে দোয়া করেন। এ সময় জান্নাতুল ফেরদৌস গোলাপ আসন্ন নির্বাচনে সকলের সমর্থন প্রত্যাশা করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।সৌজন্য সাক্ষাৎকালে গারুড়িয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network