শিরোনাম
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জে রাজিব হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বই বিতরণ ন্যূনতম মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটনের মায়ের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ তালতলীতে গুড নেইবারসের স্বাস্থ্য ক্যাম্পেইন, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বীরত্ব ও সাহসিকতায় নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক ‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না’,অভিনব কৌশালে শীতের পোশাক বিক্রি! বরিশালে টিটিসি পরিদর্শনে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জে রাজিব হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বই বিতরণ

আপডেট: November 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে ব্যতিক্রমী সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি পালন করেছেন ১১ নম্বর ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ রাজিব হোসেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও আয়োজনে আবুল হোসেন খান কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।আয়োজক মুহাম্মদ রাজিব হোসেন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর লক্ষ্যেই তাঁর এ উদ্যোগ। একটি গাছ যেমন আগামীর পরিবেশকে সুরক্ষিত রাখে, তেমনি একটি বই আলোকিত ভবিষ্যৎ গড়ার পথ দেখায়। এই ভাবনা থেকেই বৃক্ষরোপণ ও বই বিতরণের সমন্বয়ে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে।

স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার প্রসারে রাজিব হোসেনের এ উদ্যোগকে একটি ইতিবাচক সামাজিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

মুহাম্মদ রাজিব হোসেন বলেন, পরিবেশের সুরক্ষা এবং শিক্ষার প্রসারে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। একটি সবুজ ও শিক্ষিত সমাজ গঠনে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, মুহাম্মদ রাজিব হোসেন ১১ নম্বর ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network