শিরোনাম
বাকেরগঞ্জের নতুন ইউএনও তারিকুল ইসলাম গাজীপুরে পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ, নিজের মৃত্যুর খবর শুনে থানায় হাজির নারী গভীর রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জে রাজিব হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বই বিতরণ ন্যূনতম মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটনের মায়ের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ

বাকেরগঞ্জের নতুন ইউএনও তারিকুল ইসলাম

আপডেট: November 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন পেয়েছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব তারিকুল ইসলাম।

রোববার (২২ নভেম্বর) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বাকেরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, প্রশাসনিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এ পদায়নের মধ্য দিয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।

নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তারিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network