আইপিএল নিয়ে জুয়া: গাজীপুরে বাজির টাকা চাওয়ায় বন্ধুকে পিটিয়ে হত্যা

আপডেট: April 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে জুয়া খেলার টাকা চাওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং গলা কেটে দোকান কর্মচারী আল আমিনকে (৩৮) তার বন্ধু হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর পূর্ব মারিয়ালী নাওভাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আল আমিন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কল্কিহারা গ্রামের আমিরুল হকের ছেলে। আটক রাসেল (২৪) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীর পাশা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, জয়দেবপুর এলাকায় একটি দোকানে চাকরি করতেন আল আমিন। কয়েকদিন ধরে বন্ধু রাসেলের সঙ্গে আইপিএল নিয়ে জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে মতবিরোধ চলছিল। আল আমিন তার বাজির নয় হাজার টাকা রাসেলের কাছে চান। শুক্রবার জুম্মার নামাজের পর টাকা দেওয়ার কথা বলে রাসেল আল আমিনকে মোবাইল ফোন করে নাওভাঙ্গা এলাকার এক বাড়িতে ডেকে নেন। সেখানে পিটিয়ে ও গলা কেটে তাকে হত্যা করেন। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে আসতে থাকলে রাসেল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এলাকাবাসী রাসেলকে আটক করে ওই ঘরে গিয়ে আল আমিনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং রাসেলকে আটক করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network