আগৈলঝাড়ায় ভাঙা ব্রিজে গ্রামের মানুষের ভোগান্তি

আপডেট: January 12, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় ৩০ বছর আগে নির্মিত একটি সেতুর বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। জরাজীর্ণ ব্রিজটি সংস্কারের উদ্যোগে নেওয়া হয়নি। প্রতিদিন শতশত মানুষ ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হচ্ছেন বলে আভিযোগ এলাকাবাসীর।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা ও কালিরবাড়ি গ্রামের সংলগ্ন খালের ওপর ৩০ বছর পূর্বে এই ব্রিজটির নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণের আট বছর পর থেকেই সেতুর ওপর সিমেন্টের তৈরি পাটাতন ধসে যাওয়ায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহুর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।পশ্চিম বাগধা গ্রামের বাসিন্দা কাওছার মোল্লা ও জয়রামপট্টি গ্রামের মিন্টু মিয়া বলেন, প্রায় ৩০ বছর আগে নির্মিত ব্রিজটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো তৎপরতা নেই। ঝুঁকিপূর্ণ বিধ্বস্ত এই ব্রিজটি বিকলাবস্থার কারণে চলাচলের একদম অযোগ্য হয়ে পড়েছে। সীমাহীন দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

স্থানীয় ইউপি সদস্য রুস্তুম মিয়া জানান, ব্রিজ দিয়ে বাগধা, আমবৌলা, জয়রামপট্টি ও পার্শ্ববর্তী সীমান্ত কোটালীপাড়া এলাকার মানুষ চলাচল করে থাকে। ব্রিজটি যাতে দ্রুত সংস্কার করা যায় সে বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোচনা করবেন।

বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, দ্রুত এ সমস্যার সমাধাণ করা হবে।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শিবলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ এই ব্রিজটির অবস্থা খুবই বেহাল আমি যানি। ব্রিজটি সরেজমিন পরিদর্শন করে নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network