শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: March 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

দৈনিক আজকের চুয়াডাঙ্গার জীবননগর ব্যুরো প্রধান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির।

এসময় তিনি বলেন, ‘সমাজের চিত্র, সমাজের অবস্থা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় সংবাদ পত্রের কাজ। আমি আশা করি দৈনিক আজকের চুয়াডাঙ্গা সব সময় সঠিক সংবাদ প্রকাশ করবে যাতে করে জীবননগরবাসী উপকৃত হয়। আমি আজকের চুয়াডাঙ্গা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক এবং সাধারণ সম্পাদক রিপন হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন জোয়াদ, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সহকারী ব্যুরো প্রধান (জীবননগর) তারিকুর রহমান, স্টাফ রিপোর্টার ওমর ফারুক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, সমাজকল্যাণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, দ্য মুসলিম টাইমসের জীবননগর প্রতিনিধি আজিজুর রহমান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network