শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি

আপডেট: November 13, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের সমাপনী বক্তব্যে সাংবাদিকদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টার বক্তব্য আমার শোনার সুযোগ হয়নি। ফরমালি বিষয়গুলো জানলে তখন আমরা কমিশনে আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো।’রাজনৈতিক দলের সাথে সংলাপের সময় সিইসি বলেন, আমরা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই, এজন্য আমরা সবাইকে সাথে নিয়ে আচারণবিধি প্রতিপালন করে এগিয়ে যেতে চাই।

সংলাপে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সংলাপ সঞ্চালনা করেন।

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে সকলের সহযোগিতা থাকতে হবে। সবার সহযোগিতা থাকলে শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা দেখছি না। একটি ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই। রাজনৈতিক দলগুলো যদি আমাদের সহযোগিতা করেন, একটা সুন্দর নির্বাচন হবে না-এটা আমরা বিশ্বাস করি না।’

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমাদের উদ্দেশ্য সুষ্ঠু ভোট অনুষ্ঠান করা। কিন্তু আমি যে ম্যাসেজ দিতে চাই-কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে ফলাফল স্থগিত বা ভোট বাতিল হয়, তাহলে সংশ্লিষ্ট দলকেই দায়িত্ব নিতে হবে।বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর সাথে ইসির মতবিনিময় অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network