১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষ থেকে গৌরনদীতে মধ্যবিত্ত ৮শ পরিবারকে যুবলীগ নেতা মান্না’র ”ঈদ উপহার”

আপডেট: মে ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদীতে মধ্যবিত্ত ৮’শ পরিবারকে যুবলীগ নেতা মান্না’র ”ঈদ উপহার

গৌরনদী প্রতিনিধি।। নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের একান্ত সচিব ও গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য ও ব্যবসায়ী হাফিজুর রহমান মান্নার ব্যাক্তিগত অর্থায়নে মধ্যবিত্ত ৮’শ পরিবারকে ঈদ উপহার দিলেন। করোনার কারনে কষ্টে থাকা সরিকল ইউনিয়নের মধ্যবিত্ত পরিবারের মাঝে শুক্রবার ও গতকাল শনিবার বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌছে দেন যুবলীগ নেতা। ঈদ উপহার প্যাকেটে ছিল চাল ৬ কেজি, আলু ৩ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন ১ লিটার, সেমাই ১প্যাকেট, চিনি ১ কেজি, গুড়া দুধ ১ প্যাকেট ।
গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান বলেন, করোনার ফলে সবচেয়ে কষ্টে রয়েছে মধ্যবিত্ত পরিবারগুলো। সমাজের লোকজন জানে তারা ভাল আছে কিন্তু আসলে খুবই কষ্টে রয়েছে। তারা না পারে কাজ করতে , না পারে লাইনে দাড়িয়ে ত্রান আনতে তাই তাদের সম্মান বজায় রেখে মধ্যবিত্ত পরিবারের বাড়িতে গিয়ে বরিশাল -১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষ থেকে ” ঈদ উপহার” পৌছে দেয়া হয়েছে। উল্লেখ্য এর আগে হাফিজুর রহমান গৌরনদীর ৩ হাজার দুঃস্ত পরিবারের মাঝে খাদ্য ত্রান সামগ্রী বিতরন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network