শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

আপডেট: February 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু:: বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোদা গ্রামে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের যাতায়াতের সুবিধার্থে একটি কাঠের পোল (সেতু) নির্মাণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এই সেতুর অভাবে এলাকাবাসী ও কৃষকরা চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করছিলেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। আজ নতুন এই কাঠের সেতু নির্মাণের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটেছে।

আজ ৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সারাদিন ধরে সেতু নির্মাণ কাজে সরাসরি অংশগ্রহণ করেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ এবং সদস্য সোহেল। এ সময় স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেন।

সংগঠনের উপদেষ্টা মোঃ তানজিল সিকদারের নেতৃত্ব ও আর্থিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়।এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন,
“আমরা আমাদের ব্যক্তিগত খরচের টাকা বাঁচিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে আমাদের।”এলাকাবাসী স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network