১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

আমতলীতে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন

আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু:: আমতলীতে জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ৩শতাধিক পরিবারের মাঝে খেজুর, ছোলা, চিনি, চিরা, মুড়ি, ট্যাংসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরন করা হয়। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে পবিত্র মাহে রমজানের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ইফতার সামগ্রী বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম সাঈদ খোকন, সাংবাদিক নাসির মাহমুদ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সজিব, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সম্পাদক মিজানুর রহমান বাদল তালুকদার, ওয়ার্ল্ড ভিশন আমতলীর ম্যানেজার বিভুদান বিশ্বাস ও এফএইচ এসোসিয়েশন এর আমতলী ম্যানেজার মো. সালেহ উদ্দিন প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network