শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

আলমডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

আপডেট: April 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে নানা অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯শে এপ্রিল ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলমডাঙ্গার পুরাতন বাজার ও চারতলার মোড় এলাকায় খাবার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় নিয়ম বহির্ভূতভাবে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও মানহীন পণ্য ক্রয়-বিক্রয় করায় শ্রী অমিত সাহার প্রতিষ্ঠান মেসার্স সুরেশ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৫ ধারায় ২০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে আগামী এক মাসের মধ্যে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

পরবর্তীতে শ্রী হারান অধিকারীর প্রতিষ্ঠান মেসার্স অধিকারী মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণের তারিখে কারচুপি করায় একই আইনের ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network