শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

আশুলিয়ায় সাত ডাকাত গ্রেফতার

আপডেট: April 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাভারের আশুলিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ছিনতাই হওয়া পাঁচটি অটোরিকশা, মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে আশুলিয়ার কুন্ডলবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালীর মো. নান্নু সরদার, জয়পুরহাটের মো. বাবু আকন্দ, ময়মনসিংহের মো. রফিক, দিনাজপুরের মো. আলম, গোপালগঞ্জের মো. শাহবুল শিকদার, ঢাকার মো. সুমন ও মুন্সিগঞ্জের মো. আজাদ।

র‌্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ, গাজীপুর ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে অটোরিকশা-সিএনজি-প্রাইভেটকার ছিনতাই করত। বুধবার আশুলিয়ার কুন্ডলবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাশিমপুরের বাগবাড়ী মিছারবাগ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, ব্লেড, দড়ি, ছিনতাই হওয়া পাঁচটি অটোরিকশা, মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network