আসলামপুরের নৌকা মার্কার উঠান বৈঠকে জনস্রোত

আপডেট: November 25, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ আসলামপুর ইউপি নির্বাচনে ভোটের আর মাত্র তিন দিন বাকী। এদিকে ২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চরফ্যাসনের আসলামপুর ইউনিয়ন পরিষদে নৌকা মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী নুরে আলম মাস্টার একের পর এক উঠান বৈঠক ও গণসংযোগ করে চলছেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর ) সন্ধ্যায় আসলামপুর ইউনিয়নের বদ্দার হাট বাজারে তিনি নৌকা মার্কায় ভোট পেতে উঠান বৈঠক করেন। সহস্রাধিক নারী ও পুরুষ ভোটারদের অংশ গ্রহণে অনুষ্ঠিত উঠান বৈঠকটি সমাবেশে রূপ নেয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে নুরে আলম মাস্টার নৌকা মার্কায় ভোট চেয়ে দীর্ঘক্ষণ বক্তব্য দেন । এসময় উপস্থিত জনতা নৌকা মার্কার পক্ষে মুহুমুহু স্লোগান দেন। উঠান বৈঠকে নৌকা মার্কায় ভোট চেয়ে আরো বক্তব্য দেন যুবনেতা ও সংগঠক মনির আসলামী, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি এমরান সিকদার, বিশিষ্ট আলেম মাওলানা খালেক ওলামা লীগ নেতা মাওলানা শাজাহান,আকতার মাঝি প্রমুখ।
এছাড়াও উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন নেতা কর্মী ও নৌকা মার্কার সমর্থকেরা উপস্থিত ছিলেন ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network