শিরোনাম

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি শামীম আফজাল আর নেই

আপডেট: June 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত‌্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৬৫ বছর। তি‌নি দীর্ঘ‌দিন ধরে ক‌্যানসারে ভুগ‌ছিলেন। তি‌নি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রেখে গেছেন।
জানা যায়, রাতে মোহাম্মদপুরের বাসায় শা‌রী‌রিক অবস্থার অবন‌তি ঘটলে ১০টার দিকে তাকে বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভ‌র্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০টা ২০ মি‌নিটে তি‌নি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, শামীম আফজাল ২০০৯ সালের ২২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network