১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ

উজিরপুরে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট: জুন ১১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : : বরিশালের উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং জনসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মহেশ্বর মণ্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উজিরপুর প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক নাজমুল হক মুন্নাও সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আলী সুজা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকল দপ্তরকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network