শিরোনাম
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা

উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট: November 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না, উজিরপুর:: বরিশালের উজিরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সুমন চৌধুরী।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন দেশ ও জাতির কর্ণধার হবে। তাদের এ সাফল্য শুধু নিজেদের বা পরিবারের নয়, বরং গোটা উপজেলাবাসীর গর্ব। এ প্লাস পাওয়া জীবনের চূড়ান্ত অর্জন নয়, এটি উচ্চশিক্ষার পথে প্রথম ধাপ। তাই বিনয়, সততা, নৈতিকতা ও দেশপ্রেম ধারণ করে নিজেদের মেধাকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদান করা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম ও জয়শ্রী মুন্ডপাশা শহীদ আবুল বাশার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলী।

কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আদিবা, নাসিফা, সাম্মিরা আক্তার, জাহেরা আক্তার মারিয়া, আবু ইউসুফ,পাপিয়া ইয়াসমিন, জহুরা আক্তার, আসমা ও হাসানসহ অনেকে।অনুষ্ঠানে উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে উজিরপুর এপিডি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network