উজিরপুরে পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রীর নগদ উপহার

আপডেট: May 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নাজমুল হক মুন্না।।  করোনা ভাইরাস মহামারীর মধ্যে ক্ষতিগ্রস্ত ৫০ লক্ষ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা নগদ সহায়তার ঘোষণার বাস্তবায়ন শুরু হয়েছে।বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বর্তা গ্রামের মোঃ আকাশ তালুকদারের ছেলে সবুজ তালুকদার তার মোবাইলে শিওর ক্যাশ এর মাধ্যমে নগদ আড়াই হাজার টাকা পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রনীতা বিশ্বাস,তিনি আরো জানান উপজেলার ১০৬০০ পরিবার পর্যাক্রমে এই সহায়তা পাবেন।তালিকাভুক্তদের মাঝে মোবাইল ব্যাংকিং নগদ,বিকাশ,শিওর ক্যাশ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হবে। উপজেলার প্রথম সুবিধাভোগী ব্যক্তি শিকারপুর ইউনিয়নের হওয়ায়,মাননীয় প্রধানমন্ত্রী কে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network