শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

উজিরপুরে ফাইজুল হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট: October 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না ঃ কুমিল্লার দাউদকান্দির মতলব এলাকায় ট্যাক্সিচালক বরিশালের উজিরপুরের মো. ফাইজুল হক হত্যাকারীদের গ্রেফতারপূর্বক কঠোর বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা বি,কে মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক , শিক্ষার্থী, এলাকাবাসী ও স্বজনরা মানববন্ধনে অংশগ্রহণ করে। বরাকোঠা বি,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদম আলী হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ধামুরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মল্লিক, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক সাইফুল ইসলাম খোকন, নিহতের পিতা আক্কাস আলী সরদার প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ অক্টোবর রাতে ঢাকার উত্তরা আবদুল্লাহপুর এলাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিলেন ট্যাক্সিচালক ফাইজুল হক। পথিমধ্যে দাউদকান্দির মতলব এলাকা অতিক্রমকালে যাত্রীবেশী দুর্বৃত্তরা ফাইজুলকে হত্যা করে তার লাশ মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে তার শেষ সম্বল ট্যাক্সি ক্যাবটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বক্তারা ফাইজুলের হত্যাকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ট্যাক্সিক্যাবটি উদ্ধারের দাবি জানান। বড়াকোঠা বি,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আদম আলী বলেন, ফাইজুল হক বি,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলো। যারা এই হত্যাকান্ডে জড়িত তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network