২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন বিসিসির পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদেরকে রেইনকোট উপহার

এবার মেঘনার এক ইলিশের দাম ৫৫০০ টাকা

আপডেট: অক্টোবর ২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: মেঘনা নদীতে এবার আলমগীর মাঝি (৪৫) নামে এক জেলের জলে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ।

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইচঘাটে নিয়ে গেলে মাছটি সাড়ে ৫ হাজার টাকায় কিনে নেন কুট্টু মিয়া ব্যাপারী নামে এক মৎস্য ব্যবসায়ী।আলমগীর মাঝি  বলেন, শুক্রবার সকালে নদীতে জাল ফেললে কয়েকটি ইলিশের সঙ্গে আড়াই কেজির বড় ইলিশটি ধরা পড়ে। পরে সন্ধ্যার দিকে মৎস্যঘাটে নিয়ে সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি করি।

ওই মাছিটি ক্রয় করা কুট্টি মিয়া ব্যাপারী বলেন, ঢাকার আড়তে বড় সাইজের ইলিশের অনেক চাহিদা। তাই আমি এটি সাড়ে ৫ হাজার টাকায় কিনেছি। শনিবার (২ অক্টোবর) অন্যান্য ইলিশের সঙ্গে ঢাকায় পাঠাবো। আশাকরি এটি সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হবে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, বর্তমানে সাগর থেকে অনেক বড় বড় মাছ নদীতে চলে আসছে ডিম ছাড়ার জন্য। তাই জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network