এমপি রুমিন ফারহানা করোনায় আক্রান্ত

আপডেট: August 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান তিনি। রুমিন ফারহানা লেখেন, আমার করোনা পজিটিভ, দোয়া করবেন।
 
বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন রুমিন ফারহানা।একমাত্র নারী সদস্য হিসেবে একাদশ জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করছেন তিনি।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network