এ্যডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে মুলাদীর গাছুয়ায় বিএনপির ত্রান সামগ্রী  বিতরণ।

আপডেট: May 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

রেজা হাওলাদার,  মুলাদী।।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন এর পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাস এর কারনে অসহায় ও কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে মুলাদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। শুক্রবার দিনব্যপী উপজেলার গাছুয়া ইউনিয়নের প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ত্রান বিতরন করা হয়। ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শুক্কুর আহম্মেদ খান, উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শরিয়ত উল্লাহ, বরিশাল উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, যুগ্ন সম্পাদক কাজী কামাল, বিএনপি নেতা মনিরুজ্জামান, পৌর ছাত্রদল সভাপতি আরিফুর রহমান টিটু, সম্পাদক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা ছাত্রদলের পরিশ্রমী নেতা শাওন হাওলাদার, মহিউদ্দিন ঢালী সহ ইউনিয়ন বিএনপি ওঅঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network