১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

এ্যাড.শিরিনকে প্রধান করে বিএনপির বরিশাল বিভাগীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষন সেল গঠন

আপডেট: মে ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আসাদুজ্জামান ॥
করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সহায়তা ও পর্যবেক্ষন কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল কেন্দ্রেীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল এর আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত দলীয় প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সারাদেশের ন্যায় বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক করা হয়েছে কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড. বিলকিস জাহান শিরিনকে । এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি এ্যাড মজিবর রহমান সরোয়ার, কার্য নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ – সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী নুরুজ্জামান বাবলু, নির্বাহী কমিটির সদস্য ও উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, ঝালকাঠী জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ঝালকাঠী জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বরিশাল দক্ষিন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড আবুল কালাম শাহিন, ভোলা জেলার বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশীদ টু ম্যান, বরগুনা জেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুল হালিম, বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার ও পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড ওয়াহিদ সরোয়ার কালাম। বরিশাল বিভাগীয় করোনা (কোভিড -১৯) পরিস্থিতি পর্যবেক্ষন করে সকলের পাশে থাকার জন্য আহবান জানানো হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গতকাল সারাদেশে মরনঘাতক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সবগুলো বিভাগীয় পর্যায়ে ত্রাণ ও পর্যবেক্ষন কমিটি গঠন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদ। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও বিএনপি জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষন সেল’র আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network