আপডেট: November 25, 2022
এম সাইফুল: বাকেরগঞ্জের পূর্ব বাদলপাড়ায় বার্ষিক ইছালে সওয়াব তাফসির মাহফিল শেষ হলো বৃহস্পতিবার। গত মঙ্গলবার, বুধবার এবং সমাপনি দিবসের মাহফিল হয় বৃহস্পতিবার ২৪ নভেম্বর। ঐতিহ্যবাহী পূর্ব বাদলপাড়া দাখিল মাদরাসা মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ বছর তাফসির মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, ইসলামী সঙ্গীত শিল্পি ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব হাফেজ মাওলানা মহিউদ্দিন সাঈফি (বাউফলের হুজুর)।তিনদিন ব্যাপী তাফসির করেন গৌরনদী পশ্চিম শাওড়া সিনিয়র মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ, মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা আব্দুল জলিল। এ ছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগন ওয়াজ নসিহত করেন
।প্রতিদিন মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত তাফসির চলে। প্রায় সহস্র ধর্মপ্রাণ মুসলমান তিনদিন তাফসির মাহফিলে অংশ গ্রহণ করেন। সমাপনি অধিবেশন শেষে সকল মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

