ঐতিহ্যবাহী বাদলপাড়া স্কুল, ৫৮ জনে ৩০ জন ফেল

আপডেট: August 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মামুন-অর-রশিদ:: বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফলসংক্রান্ত তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ জন অকৃতকার্য হয়েছে ।
প্রাপ্ত ফলাফল শিট পর্যালোচনায় দেখা যায়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফল তুলনামূলক ভালো হলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ফলাফল অত্যন্ত হতাশাজনক। মানবিক বিভাগের তালিকায় একাধিক শিক্ষার্থীকে ‘F’ গ্রেড দেওয়া হয়েছে। একইভাবে ব্যবসায় শিক্ষা বিভাগের অধিকাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। কয়েকজন শিক্ষার্থী পাস করলেও সামগ্রিক ফলাফলে তার প্রভাব খুবই সামান্য।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে নানা অব্যবস্থাপনার কারনে বর্তমানে অনেক শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া ও খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।  পাশাপাশি বিদ্যালয়ে বিশৃঙ্খলা, পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবকিছুই নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। বর্তমান অধ্যক্ষ মজিবর রহমান রাজা প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত অমনোযোগি এবং দুর্নীতি পরায়ন হাওয়ার এই দুরাবস্থা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ অবস্থায় বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধারাবাহিক ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং সংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানানো হয়েছে।
বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মজিবর রহমান রাজা বলেন, কেন্দ্র পরিবর্তন সহ নানাবিধ কারনে এ বছর ফলাফল কিছুটা খারাপ হয়েছে। তাছাড়া ক্যাজুয়াল বাদ দিলে প্রায় ৫৮ শতাংশ পাশ করেছে। তবে আমাদের চেয়েও খারাপ আরও স্কুলে ফলাফল করেছে। তারপরও বিষয়গুলো যাচাই করে আগামীতে ভালো ফলাফলের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network