শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

ওয়ানডে অধিনায়ক মিরাজের দাদির ইন্তেকাল,বাকেরগঞ্জে দাফন

আপডেট: June 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দাদি জোবেদা খাতুন ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।তার বয়স হয়েছিল ৭৫ বছর।তার জানাজা পড়ানো ইমাম মাওলানা হেলালুজ্জামান জানান, বার্ধক্যজনিত কারণে শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে আউলিয়াপুর গ্রামে নিজ ঘরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মিয়-স্বজন রেখে গেছেন।
জোবেদা বেগম আউলিয়াপুর গ্রামের বাসিন্দা দেনছের আলী তালুকদারের স্ত্রী।

শনিবার (২০ জুন) বাদ জোহর গ্রামের একে ব্রিকস ফিল্ডে জোবেদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।প্রতিবেশী মাওলানা হেলালুজ্জামান আরও জানান, দাদি অসুস্থ হওয়ায় শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মিরাজ বাড়িতে এসেছেন। দাদির মৃত্যুর সময় তার পাশে উপস্থিত ছিলেন তিনি। দাদির মৃত্যুতে মিরাজ শোকাগ্রস্ত হয়ে পড়েছেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। দাদির জন্য দোয়া-মোনাজাত শেষে ঢাকায় ফিরে যাবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network